সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উদ্যোগে ফরহাদাবাদ ইউনিয়নের গীতা শিক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন

  বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উদ্যোগে ফরহাদাবাদ ইউনিয়নের গীতা শিক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার, গীতা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) হাটহাজারী উপজেলা সংসদ নিয়মিতভাবে বিভিন্ন গীতা শিক্ষা কেন্দ্র পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়ন সংসদের আওতাধীন একাধিক গীতা শিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে ছিল শ্রীশ্রী রাধাকৃষ্ণ গীতা শিক্ষালয়, মুক্তি প্রদায়িনী গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্র, মৈত্রী সংঘ গীতা শিক্ষা সংঘ, জ্ঞান মঞ্জুরী গীতা ও নৈতিক শিক্ষালয় এবং শ্রীশ্রী ওঁকার গীতা ও প্রাচ্য বিদ্যা নিকেতন শিক্ষা কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে গিয়ে নেতৃবৃন্দ পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের দায়িত্ব পালন, পাঠ্যক্রম বাস্তবায়ন এবং কেন্দ্রের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শন কার্যক্রমে উপস্থিত ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি শ্রী চন্দন নাথ, সাধারণ সম্পাদক শ্রী শ্যাম সুন...

১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘিরে প্রশ্ন: চন্দ্রনাথ তীর্থস্থানের পবিত্রতা ও সম্প্রীতি রক্ষায় উদ্বেগ

  ১৭০০ কোটি টাকার #মেগা প্রকল্প কি #সীতাকুণ্ড ধ্বংসের নতুন পরিকল্পনা না অন্য কোন প্রশ্ন বহন করে! সনাতন ধর্ম সকল সকল ধর্মকে শ্রদ্ধা করে ও ধর্মীয় কাজে সহায়তা করে। প্রতিটি ধর্মের পবিত্র স্থান থাকা প্রয়োজন। কিন্তু পবিত্র স্থান তৈরি করতে গিয়ে যেনো কোন ধরনের সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা জরুরি। কারণ চন্দ্রনাথ পাহাড়/সীতাকুন্ড সনাতন ধর্মালম্বীদের পবিত্র তীর্থস্থান। এটি কোন পর্যটন কেন্দ্র নয়। এটা কোন বিনোদনের জায়গা নয়। এটা সনাতনীদের দেবত্তর সম্পত্তি। তাই সরকার সব সময় নিজের মতো করে চিন্তা করতে পারে না। চন্দ্রনাথ পাহাড়ের আশপাশে কোন পবিত্র স্থান হলে সনাতনী দায়িত্বশীল ব্যক্তিদের সাথে আলোচনা করে করা উচিত বলে আমরা মনে করি। আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ধর্মাবলম্বীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান দিয়ে ও গরুর মাংস নিয়ে পবিত্র তীর্থস্থানের পবিত্রতা নষ্ট করছে। কিন্তু সরকারী ভাবে ও প্রশাসনিক ভাবে তেমন কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। আমরা চাইনা নতুন করে আবার কোন ঝামেলা তৈরি হোক। তাই এই বিষয়ে আইন প্রশাসন ও দায়িত্বশীল ব্যক্তিদের সচেতন থাকার অনুরোধ রইলো। English: Does the 1,700 Crore Taka Meg...

তিন সন্তানসহ নিখোঁজের ঘটনায় নতুন মোড়, লিজা সরকারকে ঘিরে নানা আলোচনা

 নারায়ণগঞ্জে তিন সন্তানসহ নিখোঁজ হওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পরিবার সূত্রের দাবি, নিখোঁজ হিসেবে প্রচারিত লিজা সরকার পরবর্তীতে তাঁর ধর্মান্তরিত দেবরের সঙ্গে স্বেচ্ছায় চলে গেছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিশুদের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ, পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সকল তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত ও যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা গেলেও, যাচাইকৃত তথ্যের ভিত্তিতেই মতামত প্রদান করা উচিত। কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য না দিয়ে আইনি প্রক্রিয়া ও সত্য উদঘাটনের অপেক্ষা করাই দায়িত্বশীল আচরণ। — Sanatan Dharma SD সত্য • ন্যায় • মানবতার পক্ষে এক দৃঢ় কণ্ঠস্বর

দিনাজপুরে চাকরি বাঁচাতে ধর্ম পরিবর্তন : মহেন্দ্রকে হতে হল মাহমুদুল্লাহ।

  দিনাজপুরে চাকরির জন্য নিজের ধর্ম বিসর্জন দিতে বাধ্য হলেন এক হিন্দু যুবক। দিনাজপুরের বাসিন্দা মহেন্দ্র নাথ রায়কে তার মালিক স্পষ্ট চয়েস দিয়েছিলেন হয় ইসলাম গ্রহণ করো, নয়তো চাকরি চলে যাবে। শেষ পর্যন্ত চাকরি বাঁচাতে মহেন্দ্রকে ধর্মান্তরিত হতে হয়। এখন তার নতুন নাম মাহমুদুল্লাহ। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার একটি ব্যাবসায়িক প্রতিষ্ঠানে। মহেন্দ্র নাথ রায় দীর্ঘদিন ধরে সেখানে কাজ করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মালিক তাঁকে ডেকে বলেন, প্রতিষ্ঠানে হিন্দু কর্মচারী রাখা সমস্যার সৃষ্টি করছে। তাই তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। অন্যথায় চাকরি থেকে ছাঁটাই করা হবে। অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবারের দায়িত্বের কথা ভেবে মহেন্দ্র আর বিকল্প খুঁজে পাননি। শেষমেশ তিনি ধর্মান্তরিত হন এবং নাম বদলে মাহমুদুল্লাহ হয়ে যান। ছবিঃ সংগৃহীত  ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহেন্দ্র নাথ রায়ের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি খুবই মর্মাহত। বাড়িতে এখনও পুরনো নামেই ডাকা হয় তাঁকে, কিন্তু বাইরের জগতে তাঁকে নতুন পরিচয় নিয়ে চলতে হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন...

নয় বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ: দুজনকে যৌন নিপীড়ন

  নয় বছরের শিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ: দুজনকে যৌন নিপীড়ন সিরাজগঞ্জের শাহজাদপুরে আম দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে দুজন সহপাঠীর সামনে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় অন্য দুই শিশুকেও বিবস্ত্র করা হয়। পরে তিন শিশুকে ১শ টাকা করে দেওয়ার চেষ্টা করে সজীব নামে এক যুবক।    এ ঘটনায় রোববার (২৬ এপ্রিল) নির্যাতিত শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামি সজীব শাহজাদপুর উপজেলার বাড়াবিল গ্রামের হাফেজ আব্দুল হাইয়ের ছেলে। নির্যাতিত শিশুটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। নির্যাতিত শিশুটির মা বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে আম দেওয়ার কথা বলে সজীব তিন স্কুলছাত্রীকে ডেকে নিয়ে যায়। এ সময় বাড়িতে তার স্ত্রী ও পরিবারের  কেউ ছিল না। এ অবস্থায় তিন শিশুকে ডেকে নিজ ঘরে নিয়ে কৌশলে দরজা বন্ধ করে দেয়। প্রথমে হাত-পা বেঁধে তিন শিশুকেই বিবস্ত্র করে বিছানায় যৌন নীপিড়ন চালায়।  পরে দুজনকে বিছানার পাশে অন্যদিকে মুখ দিয়ে দাঁড় করিয়ে রেখে এক শিক্ষার্থীকে  ধর্ষণ করে। ধর্ষণের পর তিন শিশুকে ৩শ টাকা দেয় এবং ভয়ভীতি দেখায়। তবে তিন শ...

গ'র্ভ"বতী মাকে ধ"/র্ষ/ণ তারপর পেট থেকে বা"চ্চা বে"র করে মা বা"চ্চা উভয়কে হ"*ত্যা

 নিজস্ব প্রতিবেদন:- Sanatan Dharma SD  টাঙ্গাইলে গর্ভবতী নারী ও অনাগত শিশুকে হত্যার অভিযোগ: নৃশংস ঘটনায় চাঞ্চল্য টাঙ্গাইল জেলায় এক গর্ভবতী নারীকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা এবং তার গর্ভের শিশুকে বের করে নেওয়ার অভিযোগে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাটি মানবিকতার চরম অবক্ষয়ের দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্বৃত্তরা তাকে একান্ত স্থানে নিয়ে গিয়ে প্রথমে যৌন নির্যাতন করে এবং পরে হত্যাকাণ্ড ঘটায় বলে অভিযোগ উঠেছে। আরও অভিযোগ রয়েছে, হত্যার পর তার গর্ভ থেকে শিশুকে বের করে থাকে ও হত্যা করে  অপরাধীরা। ঘটনা জানাজানি হলে এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সত্যতা যাচাই, আলামত সংগ্রহ এবং জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে এটি একটি গুরুতর অপরাধ হিসেবে সর্বোচ্চ গুরুত্ব...

রহস্যজনক মৃত্যু: খুরুশকুলে পুরোহিতের ঝুলন্ত মরদেহ,

  ব্রেকিং নিউজ | কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় একটি হিন্দু মন্দিরের পুরোহিত নয়ন সাধু নামের ব্যাক্তি গত ৩ দিন ধরে নিখোঁজ থাকার পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খুরুশকুলের একটি গহীন জঙ্গলের ভেতরে একটি আধপোড়া গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নয়ন সাধুর মরদেহ দেখতে পান এলাকাবাসী। মরদেহটি বিকৃত অবস্থায় ছিল, যা ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড কিনা, নাকি অন্য কোনো ঘটনা—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক: Sanatan Dharma SD, চট্টগ্রাম।