সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল ২২, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রহস্যজনক মৃত্যু: খুরুশকুলে পুরোহিতের ঝুলন্ত মরদেহ,

  ব্রেকিং নিউজ | কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় একটি হিন্দু মন্দিরের পুরোহিত নয়ন সাধু নামের ব্যাক্তি গত ৩ দিন ধরে নিখোঁজ থাকার পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, খুরুশকুলের একটি গহীন জঙ্গলের ভেতরে একটি আধপোড়া গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নয়ন সাধুর মরদেহ দেখতে পান এলাকাবাসী। মরদেহটি বিকৃত অবস্থায় ছিল, যা ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড কিনা, নাকি অন্য কোনো ঘটনা—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক: Sanatan Dharma SD, চট্টগ্রাম।

খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর দিঘলিয়া ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগকে কেন্দ্র করে শ্যামল গাইন (২০) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

  নিজস্ব প্রতিবেদন:- খুলনা জেলার দিঘলিয়া উপজেলার সদর দিঘলিয়া ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননার অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তথ্য সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে মহানবী (সা.)- কে নিয়ে আপত্তিকর মন্তব্য সম্বলিত একটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। পোস্টটি দ্রুত ভাইরাল হলে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার ২১ এপ্রিল সকালে স্থানীয়রা অভিযুক্ত শ্যামলকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচারর্জ মো. শাহ আলম বলেন, "বেলা পৌনে ১১টার দিকে আমরা বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্ য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শ্যামল গাইনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।" সে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রামের বাসিন্দা সুপ্রভাত গাইনের ছেলে। ওসি আরও জানান, অভিযুক্তের ব্যবহৃত মোবাইল...