সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জুলাই ৭, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পশুবলি: শাস্ত্রের বিধান নাকি ভিন্ন ব্যাখ্যা? আপনার মতামত কী?

পশুবলি সর্বপ্রথম আমাদের জানতে হবে সাধারণ কিছু বিষয়। যে বিষয়গুলো আমাদের মাথার মধ্যে সব সময় বিরাজমান থাকে। ধর্মকে আমাদের ব্যক্তিগত জীবনের এবং ইমোশনাল বিষয়গুলোর সাথে যুক্ত করে ফেলি। আসলে ধর্মের প্রতি আমরা সবাই দুর্বল। এই দুর্বলতার কারণে যে কোন কর্মই দুর্বল ভাবাটাই স্বাভাবিক। আমরা অহিংসা পরম ধর্ম বলে বিবেচনা করেছি কিন্তু ধর্ম ক্ষেত্রে হিংসা কর্তব্য এটা ভুলে গেছি। আমরা ভুলে গেছি মহাভারতের যুদ্ধের হিংসা, লক্ষ লক্ষ মানুষের বলি। মহাভারতের যুদ্ধে অধর্মকে বিনাশ করাটা হিংসার পর্যায় ছিল না বরং অহিংসা বলেই বিবেচ্য করি আমরা। রামায়ণের যুদ্ধে অসংখ্য জীব হত্যাকেও আমরা অহিংসা বলেই বিবেচনা করি। স্বাভাবিক হিসেবেই নেই। কিন্তু যখন সেটা দৈব কার্য হয়, বিশেষ করে কালীপূজায় পশু বলির বিষয়টা; তখন আমরা সেটা মানতে নারাজ। শাস্ত্রীয় বিষয়ে উপস্থাপন করা হলেও তবুও আমরা মানতে নারাজ। বিষয়গুলো দিন দিন যেন জটিল হয়ে উঠছে। পূজোর সময় এক শ্রেণীদে দেখা যায় এ বিষয়ে। আজকের পোস্টটি অনেক বড় হবে। তবে আশা করি পশু বলি বিষয়ে বিস্তারিত প্রমাণাদি এবং ব্যাখ্যা এই পোস্টে থাকবে। প্রথমে কিছু প্রশ্নের উত্তর খোঁজা যাক। যে বিষ...