ব্রেকিং নিউজ |
কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় একটি হিন্দু মন্দিরের পুরোহিত নয়ন সাধু নামের ব্যাক্তি গত ৩ দিন ধরে নিখোঁজ থাকার পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুরুশকুলের একটি গহীন জঙ্গলের ভেতরে একটি আধপোড়া গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় নয়ন সাধুর মরদেহ দেখতে পান এলাকাবাসী। মরদেহটি বিকৃত অবস্থায় ছিল, যা ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড কিনা, নাকি অন্য কোনো ঘটনা—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
নিউজ ডেস্ক: Sanatan Dharma SD, চট্টগ্রাম।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন