সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

  চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় ধর্ষণ ও হত্যার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, প্রাথমিক তদন্তের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। এর আগে গত শনিবার দিবাগত রাতে নগরীর লালখান বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে শিশুটির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুরুতে শিশুটির পরিবার খুলশী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম জানান, ভাড়া বাসার একটি কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে শরীরে আঘাতের চিহ্ন বা ধর্ষণের স্পষ্ট আলামত পাওয়া যায়নি। তবে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ধর্ষণের কোনো আলামত রয়েছে কি না—তা ...

🚫 শান্তিপুরে লোকনাথ মন্দির সংলগ্ন মৃৎশিল্পীর কারখানায় হামলা

 🚫 শান্তিপুরে লোকনাথ মন্দির সংলগ্ন মৃৎশিল্পীর কারখানায় হামলা ৬০টির বেশি কালী–সরস্বতী প্রতিমা ভাঙচুর, তীব্র নিন্দা নিজস্ব প্রতিবেদন | Sanatan Dharma SD প্রকাশিত : ৭ জানুয়ারি ২০২৬, বুধবার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক ও উদ্বেগজনক ঘটনার অভিযোগ উঠে এসেছে। স্থানীয় মৃৎশিল্পী জয়ন্ত দাসের কারখানা ঘরের বাইরে রাখা আনুমানিক ৫০ থেকে ৬০টি দেবী কালী ও দেবী সরস্বতীর প্রতিমা গভীর রাতে পরিকল্পিতভাবে ভেঙে তছনছ করে দেয় কিছু দুষ্কৃতী। স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন পূজা উপলক্ষে প্রতিমাগুলো প্রস্তুত করা হয়েছিল। রাতের অন্ধকারে সংঘবদ্ধভাবে এসে দুষ্কৃতীরা একের পর এক প্রতিমা ভেঙে ফেলে, যা এলাকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে। ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীর সঙ্গে কথা বলেন। মৃৎশিল্পী জয়ন্ত দাস জানান, তাঁর কারখানায় স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজে দুষ্কৃতীদের স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে দেবী কালী ও দেবী সরস্বতীর প্রতিমাগুলো ভাঙচুর করছে। জয়ন্ত দাস বলেন, “এই প্...

নৈতিক শিক্ষায় গীতার ভূমিকা? আগামী প্রজন্ম গীতার আলোয় সনাতনী সমাজের প্রভাব?

নিজস্ব প্রতিবেদন! প্রকাশিত:- ৬ জানুয়ারি ২০২৬! ( মঙ্গলবার)   10.44 pm.. “যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত…” — শ্রীমদ্ভগবদ্গীতা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আয়োজনে এবং বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সহযোগিতায় বার্ষিক গীতা পরীক্ষা–২০২৫ ইং আগামী ০৯ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে প্রবেশপত্রে উল্লেখিত রোল নম্বর অনুযায়ী নিজ নিজ আসনে বসতে হবে। পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম, শ্রীগীতা বিদ্যাপীঠের নাম, রোল নম্বর এবং আইডি নম্বর (২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবশ্যক) স্পষ্ট ও নির্ভুলভাবে লিখতে হবে। ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষা সংশ্লিষ্ট সকলের যথাসময়ে উপস্থিতি একান্তভাবে কামনা করছি। 🕉️ “কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন” — শ্রীমদ্ভগবদ্গীতা

সাম্প্রদায়িক সহিংসতা তীব্রতর আকারে অব্যাহত থাকায় সংখ্যালঘু জনগোষ্ঠী শঙ্কিত: ঐক্য পরিষদ

 সাম্প্রদায়িক সহিংসতা তীব্রতর আকারে অব্যাহত থাকায় সংখ্যালঘু জনগোষ্ঠী শঙ্কিত: ঐক্য পরিষদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই সাম্প্রদায়িক সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। গত ডিসেম্বর মাসে কমপক্ষে সহিংসতার ঘটনা ঘটেছে ৫১টি। এর মধ্যে হত্যা ১০টি, চুরি ও ডাকাতি ১০টি, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান-মন্দির ও জমিজমা দখল, লুটপাট ও অগ্নিসংযোগ ২৩টি। ধর্মীয় অবমাননা ও র'র দালালের মিথ্যা অভিযোগে আটক ও নির্যাতন ৪টি, ধর্ষণ চেষ্টা ১টি, দৈহিক নির্যাতন ৩টি। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও সহিংসতার ধারা অব্যাহত রয়েছে। এর মধ্যে ২ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগতিতে সত্যরঞ্জন দাসের ৯৬ শতক জমির ধান জ্বালিয়ে দেয়া হয়েছে, ৩ জানুয়ারি শরীয়তপুরে কুপিয়ে ও শরীরে আগুন দিয়ে ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে। একই দিন ভোরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মিলন দাসের বাড়ির সবাইকে জিম্মি করে সেখানে ডাকাতি করা হয়েছে। একই রকমের ঘটনা ঘটেছে একই দিন কুমিল্লার হোমনার সানু দাসের ঘরে যেখান থেকে ১০ ভরি স্বর্ণালংকার, ১২ ভরি রূপা ও ২০ হাজার টাকা লুট করে নেয়া হয়েছে। ৪ জানুয়...

চার ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে আরেক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা

  চার ঘণ্টার ব্যবধানে নরসিংদীতে আরেক হিন্দু যুবককে নৃশংসভাবে হত্যা দুর্বৃত্তদের নৃশংস হামলায় নিহত শরৎ মণি চক্রবর্তী  ৬ জানুয়ারি-  বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও ঘনীভূত হলো নরসিংদীর চরসিন্দুর বাজারে এক মুদিখানা ব্যবসায়ীকে হত্যার ঘটনায়। সোমবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তদের নৃশংস হামলায় শরৎ মণি চক্রবর্তী নিহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্রের অসংখ্য আঘাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সোমবার সন্ধ্যা ৬টার দিকে যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে রানা প্রতাপ বৈরাগী নামে আরেক হিন্দু ব্যবসায়ীকে। তিনি স্থানীয় সংবাদিকতার সাথেও জড়িত ছিলেন। নিহত শরৎ চক্রবর্তী চরসিন্দুর বাজারে দীর্ঘদিন ধরে মুদিখানার দোকান চালাতেন। তিনি নরসিংদীর ব্রাক্ষন্দী এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবা মদন চক্রবর্তী এবং স্ত্রী অন্তরা মুখোপাধ্যায়। তাদের একমাত্র ছেলে অভীক চক্রবর্তীর বয়স ১২ বছর। পরিবার ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, শরৎ শান্ত স্বভাবের ও সমাজসচেতন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। প্র...

রংপুরে হিন্দু পরিবারের জমি দখল: সংখ্যালঘু পরিবারে আতঙ্ক

  রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার ঘোষপুর গ্রামে ধনেশ্বর বর্মন নামের এক সংখ্যালঘু কৃষক পরিবারের দাবি, একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী মুসলিম সম্প্রদায়ের লোকেরা গায়ের জোরে জমি দখল করেছে। এতে হিন্দু পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী ধনেশ্বর বর্মন জানান, ঘোষপুর গ্রামে অবস্থিত পৈতৃক সূত্রে পাওয়া তাদের প্রায় সাড়ে তিন বিঘা জমি দখলের উদ্দেশ্যে গত ৩ জানুয়ারি মাঈদুল ইসলাম প্রায় দেড়শ’ লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন। তাদের হাতে লাঠিসোটা ছিল বলেও অভিযোগ করেন তিনি। ধনেশ্বর বর্মনের দাবি, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি রায় তাদের পক্ষেই এসেছে। তবে মাঈদুল ইসলাম আদালতের আদেশ মানছেন না এবং নিজেকে জমির মালিক দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, পাঁচ ভাইয়ের মধ্যে তিনজন বাইরে থাকেন। বাড়িতে নারী ও বয়স্ক সদস্যরা থাকায় পরিবারের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি। দখলদারেরা বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছেন, আ...

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু নারীকে (৪০) ধর্ষণ করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

  ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু নারীকে (৪০) ধর্ষণ করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   সেসময় ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এমনকি গাছের সাথে বেঁধে চুল কেটে দেওয়া ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত শাহিন ও তার সহযোগী হাসান। পরে ওই নারী শাহিন ও তার সহযোগীকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।   এজাহার ও ভুক্তভোগী নারী সূত্রে জানা গেছে, গত আড়াই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নদীপাড়ার অভিযুক্ত শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে দুইতলা বাড়িসহ ৩শতক জমি ২০ লাখ টাকায় কেনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খেদা পাড়া গ্রামের মৃত নিখিল ঘোষের স্ত্রী। এরপর ওই মহিলা শাহিনের কু-নজর পড়ে। তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবও দিতে থাকে। এতে রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে হেনাস্তা করার পায়তারা চালিয়ে আসছিল শাহিন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় বিধবা মহিলার গ্রাম থেকে...