সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রংপুরে হিন্দু পরিবারের জমি দখল: সংখ্যালঘু পরিবারে আতঙ্ক


 রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার ঘোষপুর গ্রামে ধনেশ্বর বর্মন নামের এক সংখ্যালঘু কৃষক পরিবারের দাবি, একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী মুসলিম সম্প্রদায়ের লোকেরা গায়ের জোরে জমি দখল করেছে। এতে হিন্দু পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভুক্তভোগী ধনেশ্বর বর্মন জানান, ঘোষপুর গ্রামে অবস্থিত পৈতৃক সূত্রে পাওয়া তাদের প্রায় সাড়ে তিন বিঘা জমি দখলের উদ্দেশ্যে গত ৩ জানুয়ারি মাঈদুল ইসলাম প্রায় দেড়শ’ লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন। তাদের হাতে লাঠিসোটা ছিল বলেও অভিযোগ করেন তিনি। ধনেশ্বর বর্মনের দাবি, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি রায় তাদের পক্ষেই এসেছে। তবে মাঈদুল ইসলাম আদালতের আদেশ মানছেন না এবং নিজেকে জমির মালিক দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, পাঁচ ভাইয়ের মধ্যে তিনজন বাইরে থাকেন। বাড়িতে নারী ও বয়স্ক সদস্যরা থাকায় পরিবারের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি। দখলদারেরা বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছেন, আমাদের গতিবিধির উপর নজর রাখছেন বলেও দাবি করেন ধনেশ্বর বর্মন।

ধনেশ্বর বর্মন জানান, থানাতেও অভিযোগ করে লাভ হয়নি। তারা আমাদের নিরাপত্তা দিতে চায় না। ৯৯৯ এ ফোন দিয়েছিলাম, আমাদের সহযোগীতা না করে আদালতে যাওয়ার কথা বলে। আদালতের নির্দেশনা দখলদারেরা না মানলে আর বাড়ি লুটপাট করলে আমরা সংখ্যালঘুরা কার কাছে যাবো।

ধনেশ্বর বর্মনের স্ত্রী রিনা রানী বলেন, বিয়ের পর থেকে প্রায় ৩২ বছর ধরে তারা ওই জমিতে চাষাবাদ করে আসছেন। তাদের অভিযোগ, মাঠপর্চার জাল কাগজ দেখিয়ে মাঈদুল ইসলাম ও তার পরিবার জমিটি নিজেদের বলে দাবি করছে। প্রায় সাড়ে তিন বিঘা জমি নিয়ে এই বিরোধ। তিনি জানান, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে তাদের হুমকি দেওয়া হচ্ছে। এর মধ্যে দুবার জমি দখলের চেষ্টা হয়েছে। জমি ছেড়ে না দিলে এলাকা থেকে উচ্ছেদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের উদ্যোগে মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে মন্দাকিনী স্নান আগামী ১৬ মার্চ

  আগামী ১৬ ও ১৭ মার্চ ২০২৬খ্রি. সোম ও মঙ্গলবার প্রতি বছরের ন্যায় এবারও মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সনাতনী সম্প্রদায়ের মহাতীর্থ মন্দাকিনী স্নান, শ্রীশ্রী শিব ও গঙ্গা পূজা, শ্রীশ্রী বিশ্বশান্তিযজ্ঞ, কবিগান এবং লোকজ মেলা হাটহাজারী উপজেলার অন্তর্গত ফরহাদাবাদ মন্দাকিনী শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ১৬ মার্চ শ্রীশ্রী গঙ্গা পূজা ও শ্রীশ্রী শিব পূজা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ শুভারম্ভ, মধুকৃষ্ণা ত্রয়োদশীর মন্দাকিনী স্নান ও তর্পণ শুরু, আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন,  ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিগান ও আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন। ১৭ মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশীর বারুণী স্নান ও তর্পণ শুরু, শ্রীশ্রী শিব পূজা, শ্রীশ্রী বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ শুভারম্ভ, বিভিন্ন মঠ ও আশ্রমের মহাত্মা মহারাজ বৃন্দ, আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। ১৬ মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মাননীয় এম.পি আলহাজ্ব মো. সরোয়ার আলমগীর। ১৭ মার্চ অনুষ্ঠা...

হিন্দু মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়ে যায়, এর সমাধান কি হতে পারে?

  হিন্দু মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়ে যায়, এর সমাধান কি হতে পারে? উত্তর: এই ভারত উপমহাদেশে অহিন্দুদের ধর্ম বিস্তারের প্রধান হাতিয়ার ছিল হিন্দু মেয়ে বিবাহ করা। হাজার বছর আগে থেকে হিন্দু রাজাদের একের পর এক পরাজিত করে, তাদের স্ত্রী এবং কন্যাদের জোড় করে ধর্মান্তরিত করে বিবাহ করেছে। সাধারণ জনগণকে বাধ্য করা হয়েছে। পরাধীন হিন্দুগণ জান-মালের ভয়ে, অস্তিত্ত্ব ও জীবন রক্ষার্থে অহিন্দুর ধর্ম গ্রহণ করেছে অথবা নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন বা মৃত্যুকে স্বীকার করে নিত। হিন্দু মেয়েদের জোর করে তোলে নিয়ে ধর্মান্তরিত করে বিবাহ করা, যেন ভাত খাওয়ার মত অবস্থা ছিল। বর্তমানেও বহু হিন্দু মেয়েদের একই পরিণীতি হচ্ছে। হয় তাদের জোড় করে তোলে নেওয়া হচ্ছে অথবা প্রেমের ফাঁদে পড়ে নিজেই চলে যাচ্ছে। বর্তমান সমাজে পরেরটা বেশি দেখা যাচ্ছে। আমাদের এখন জানা দরকার, কেন এমন হচ্ছে, কি এর পরিণাম এবং কি এর সমাধান। কেন এমন হচ্ছে: ১। নিজের ধর্ম সম্পর্কে হিন্দু যুবক-যুবতীগণ একেবারেই অজ্ঞ। তাদের পরিবার থেকে সনাতন ধর্মীয় জ্ঞান তাদের দেওয়া হয় না। তাদের শেখানো হয় না তোমাদের একমাত্র সৃষ্টিকর্তা 'ভগবান শ্রীকৃষ্ণ' তোমাদের এ...

হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনিতে হত্যা, “ভয়াবহ” বলে নিন্দা জানালেন মার্কিন কংগ্রেসম্যান

হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনিতে হত্যা, “ভয়াবহ” বলে নিন্দা জানালেন মার্কিন কংগ্রেসম্যান। ছবি: সংগৃহীত   ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খানা একে ‘ঘৃণা ও সাম্প্রদায়িক বিদ্বেষের ভয়াবহ বহিঃপ্রকাশ’ বলে আখ্যায়িত করেন ২৯ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খানা। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি এই কংগ্রেসম্যান একে ‘ঘৃণা ও বিদ্বেষের ভয়াবহ বহিঃপ্রকাশ’ বলে আখ্যায়িত করে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘নিঃশর্তভাবে’ প্রতিবাদ জানানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রো খানা লেখেন, “বাংলাদেশে ২৭ বছর বয়সী হিন্দু পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনা ভয়াবহ। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। ঘৃণা ও সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে উৎসারিত এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের নিঃশর্তভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।” এই মন্তব্য আসে ময়মনসিংহ জেলার বালুকা এলাকায় ঘটে যাওয়া দীপু দাসের ...