নিজস্ব প্রতিবেদন!
প্রকাশিত:- ৬ জানুয়ারি ২০২৬! ( মঙ্গলবার)
10.44 pm..
“যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত…” — শ্রীমদ্ভগবদ্গীতা
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আয়োজনে এবং বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সহযোগিতায় বার্ষিক গীতা পরীক্ষা–২০২৫ ইং আগামী ০৯ জানুয়ারি ২০২৬ ইং, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে অবশ্যই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে প্রবেশপত্রে উল্লেখিত রোল নম্বর অনুযায়ী নিজ নিজ আসনে বসতে হবে।
পরীক্ষার উত্তরপত্রে পরীক্ষার্থীর নাম, শ্রীগীতা বিদ্যাপীঠের নাম, রোল নম্বর এবং আইডি নম্বর (২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীদের জন্য আবশ্যক) স্পষ্ট ও নির্ভুলভাবে লিখতে হবে।
ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশের লক্ষ্যে আয়োজিত এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষা সংশ্লিষ্ট সকলের যথাসময়ে উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
🕉️ “কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন” — শ্রীমদ্ভগবদ্গীতা


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন