সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

রংপুরে হিন্দু পরিবারের জমি দখল: সংখ্যালঘু পরিবারে আতঙ্ক

  রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার ঘোষপুর গ্রামে ধনেশ্বর বর্মন নামের এক সংখ্যালঘু কৃষক পরিবারের দাবি, একটি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রভাবশালী মুসলিম সম্প্রদায়ের লোকেরা গায়ের জোরে জমি দখল করেছে। এতে হিন্দু পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। ভুক্তভোগী ধনেশ্বর বর্মন জানান, ঘোষপুর গ্রামে অবস্থিত পৈতৃক সূত্রে পাওয়া তাদের প্রায় সাড়ে তিন বিঘা জমি দখলের উদ্দেশ্যে গত ৩ জানুয়ারি মাঈদুল ইসলাম প্রায় দেড়শ’ লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন। তাদের হাতে লাঠিসোটা ছিল বলেও অভিযোগ করেন তিনি। ধনেশ্বর বর্মনের দাবি, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি রায় তাদের পক্ষেই এসেছে। তবে মাঈদুল ইসলাম আদালতের আদেশ মানছেন না এবং নিজেকে জমির মালিক দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। তিনি আরও বলেন, পাঁচ ভাইয়ের মধ্যে তিনজন বাইরে থাকেন। বাড়িতে নারী ও বয়স্ক সদস্যরা থাকায় পরিবারের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন তিনি। দখলদারেরা বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছেন, আ...

ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু নারীকে (৪০) ধর্ষণ করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

  ঝিনাইদহের কালীগঞ্জে এক বিধবা হিন্দু নারীকে (৪০) ধর্ষণ করে গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে পাশবিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে একই এলাকার দুই বখাটের বিরুদ্ধে। শনিবার রাতে উপজেলার নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   সেসময় ওই নারী জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এমনকি গাছের সাথে বেঁধে চুল কেটে দেওয়া ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে অভিযুক্ত শাহিন ও তার সহযোগী হাসান। পরে ওই নারী শাহিন ও তার সহযোগীকে আসামি করে কালীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।   এজাহার ও ভুক্তভোগী নারী সূত্রে জানা গেছে, গত আড়াই বছর আগে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নদীপাড়ার অভিযুক্ত শাহিন ও তার ভাইয়ের কাছ থেকে দুইতলা বাড়িসহ ৩শতক জমি ২০ লাখ টাকায় কেনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের খেদা পাড়া গ্রামের মৃত নিখিল ঘোষের স্ত্রী। এরপর ওই মহিলা শাহিনের কু-নজর পড়ে। তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাবও দিতে থাকে। এতে রাজি না হওয়ায় বিভিন্ন ভাবে হেনাস্তা করার পায়তারা চালিয়ে আসছিল শাহিন। এরই মধ্যে শনিবার সন্ধ্যায় বিধবা মহিলার গ্রাম থেকে...

“শুভ নববর্ষ” বলা কি সঠিক?সনাতন ধর্মে প্রকৃত নববর্ষ কখন?ইংরেজি নববর্ষে সনাতন ধর্মে কি কোনো বিশেষ নিয়ম আছে?

 🌸✨ শুভ ইংরেজি নববর্ষ ২০২৬ ✨🌸 Sanatan Dharma SD পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম নব সূর্যের আলোয়, নব আশার আলোকে উদ্ভাসিত হয়ে আমাদের জীবনে আগমন করেছে আরও একটি নতুন বছর—২০২৬। সময়ের চক্র ঘুরে আবারও আমাদের সামনে এসেছে আত্মশুদ্ধি, আত্মজাগরণ ও ধর্মপথে নবযাত্রার সুযোগ। সনাতন ধর্ম আমাদের শিক্ষা দেয়— 🕉️ “ধর্মো রক্ষতি রক্ষিতঃ” অর্থাৎ, যে ধর্মকে রক্ষা করে, ধর্মই তাকে রক্ষা করে। পুরাতন বছরের সকল দুঃখ, ক্লান্তি, হতাশা ও অশুভ স্মৃতিকে পিছনে ফেলে নতুন বছরে আমরা কামনা করি— 🔱 সত্যের জয় হোক 🔱 ন্যায়ের প্রতিষ্ঠা হোক 🔱 অধর্মের বিনাশ হোক 🔱 মানবতার বিকাশ হোক এই নতুন বছরে ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সকলের জীবনে আসুক শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা। মহাদেবের আশীর্বাদে দূর হোক সকল অশুভ শক্তি, মা দুর্গার শক্তিতে জাগ্রত হোক আমাদের সাহস ও আত্মবল, শ্রীকৃষ্ণের বাণীতে আলোকিত হোক আমাদের কর্ম ও জীবন। Sanatan Dharma SD বিশ্বাস করে— ধর্ম শুধু উপাসনার মধ্যে সীমাবদ্ধ নয়, ধর্ম হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্ম হলো সত্যের পক্ষে নির্ভীক অবস্থান, ধর্ম হলো মানবতার সর্বোচ্চ প্রকাশ। ২০২৬ হোক সনাতনী চেতনার নবজাগরণ...

হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনিতে হত্যা, “ভয়াবহ” বলে নিন্দা জানালেন মার্কিন কংগ্রেসম্যান

হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনিতে হত্যা, “ভয়াবহ” বলে নিন্দা জানালেন মার্কিন কংগ্রেসম্যান। ছবি: সংগৃহীত   ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খানা একে ‘ঘৃণা ও সাম্প্রদায়িক বিদ্বেষের ভয়াবহ বহিঃপ্রকাশ’ বলে আখ্যায়িত করেন ২৯ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খানা। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি এই কংগ্রেসম্যান একে ‘ঘৃণা ও বিদ্বেষের ভয়াবহ বহিঃপ্রকাশ’ বলে আখ্যায়িত করে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘নিঃশর্তভাবে’ প্রতিবাদ জানানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রো খানা লেখেন, “বাংলাদেশে ২৭ বছর বয়সী হিন্দু পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনা ভয়াবহ। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। ঘৃণা ও সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে উৎসারিত এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের নিঃশর্তভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।” এই মন্তব্য আসে ময়মনসিংহ জেলার বালুকা এলাকায় ঘটে যাওয়া দীপু দাসের ...

তুলসী পূজা দিবস: সনাতন জীবনে পবিত্রতার অনন্ত আলো”

 🌿 তুলসী পূজার ইতিহাস ও মাহাত্ম্য 🌿 সনাতন ধর্মে তুলসী কেবল একটি উদ্ভিদ নয়—তিনি স্বয়ং দেবী তুলসী / বৃন্দা দেবী। শাস্ত্রে তাঁকে বিষ্ণুভক্তির প্রতীক ও গৃহস্থের কল্যাণরূপে বর্ণনা করা হয়েছে। 📜 পৌরাণিক কাহিনি অনুযায়ী পদ্মপুরাণ, স্কন্দপুরাণ ও বিষ্ণুপুরাণে বলা হয়েছে— তুলসী দেবী পূর্বজন্মে ছিলেন বৃন্দা, এক অসাধারণ পতিব্রতা নারী। তাঁর স্বামী ছিলেন অসুররাজ জলন্ধর। বৃন্দার পবিত্রতা ও ভক্তির শক্তিতেই জলন্ধর অজেয় ছিলেন। ভগবান বিষ্ণু ধর্মরক্ষার জন্য জলন্ধরের অহংকার নাশ করেন। পরে বৃন্দা দেবী ভগবান বিষ্ণুর শরণ নেন এবং তাঁর কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান তাঁকে আশীর্বাদ দেন— 👉 তিনি পৃথিবীতে তুলসী রূপে পূজিত হবেন এবং ভগবান বিষ্ণুর সর্বাপেক্ষা প্রিয় হবেন। এই কারণেই বিষ্ণু পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ বলে শাস্ত্রে বলা হয়েছে। 🕉️ শাস্ত্রীয় গুরুত্ব 📖 শাস্ত্রে বলা হয়েছে— তুলসী যেখানে থাকে, সেখানে যমদূতের প্রবেশ নেই তুলসী পূজায় পাপ নাশ হয় তুলসী পাতা নিবেদন করলে ভগবান বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ অতি সন্তুষ্ট হন তুলসী গাছ গৃহে থাকলে শান্তি, সুস্থতা ও ঐশ্বর্য বৃদ্ধি পায় “তুলসী কাননে যত্র যত্র স্থিতঃ কেশবঃ। তত্র তত...

“মানবাধিকার লঙ্ঘনের নীরব অধ্যায়: বাংলাদেশে হিন্দু নির্যাতনের শেষ কোথায়?”

প্রকাশিত:- ২৪ ডিসেম্বর ২০২৫ইং, বুধবার।  নিজস্ব প্রতিবেদন:- Sanatan Dharma SD.  “We Are Human — We Have the Right to Live” In the fertile, green land of Bangladesh—celebrated as Sujala–Sufala, Shasya–Shyamala—humanity is repeatedly being put on trial. How long will the Hindu community continue to face persecution? How many more lives must be sacrificed before the silence of the state is broken? Why must people keep losing their lives simply because of their identity? Fear grips households, tears fill countless eyes. Grieving families who have lost their children ask—what is our crime? Are we not human? Do we not have the right to live in this country? Repeated attacks, arson, and killings—will these tragedies be reduced to mere statistics, or will they one day knock on the door of justice? Ensuring the safety of citizens is the fundamental responsibility of the state. Yet when perpetrators repeatedly remain beyond reach, a serious question arises—where is the rule of law? How l...

দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা: ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র‍্যাব।

 দিপু  চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা: ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র‍্যাব ময়মনসিংহের ভালুকায় গাছে ঝুলিয়ে পিটিয়ে ও আগুন দিয়ে দিপু চন্দ্র দাসকে (২৮) পুড়িয়ে হত্যার ঘটনায় ধর্ম অবমাননার প্রমাণ পায়নি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মামলা হওয়ার পর এ ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছেন তারা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত ৩ টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলেন- ভালুকার হবিরবাড়ী ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার্স নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার ফ্লোর ইনচার্জ মো. আলমগীর হোসেন (৩৮), কোয়ালিটি ইনচার্জ মো. মিরাজ হোসেন আকন (৪৬), কারখানার শ্রমিক মো. তারেক হোসেন (১৯), মো. লিমন সরকার (২২), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯) ও নিঝুম উদ্দিন (২০), ভালুকার আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) ও ব্রাহ্মণবাড়িয়ার মো. নাজমুল (২১)। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১৪’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ‘ঘটনার সূত্রপাত হয় সেদিন (বৃহস্পতিবার) বিকেল চারটার দিকে। কারখানার ফ্লোর ইনচার্জ তাকে (দিপু) চাক...