সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন


 বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ উত্তর জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন সম্প্রতি হাটহাজারী উপজেলার এনায়েতপুরস্থ শ্রী শ্রী ব্রজধাম আশ্রমে অনুষ্ঠিত হয়। উত্তর জেলা কমিটির সভাপতি ড: বাবুল চন্দ্র নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন আর কে দাশ রুপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি লায়ন মুনমুন দত্ত মুন্না। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির শ্রী বেল্টন কান্তি নাথ, এডভোকেট সুসেন কান্তি দাশ, শ্রীমতি মৌসুমী দাশ, শ্রীমতি পাপড়ি কারন ঘোষ। সভা পরিচালনা করেন উত্তর জেলার সেক্রেটারি শ্রী সম্পদ দে। সভায় আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে এবং হাত তোলা ভোটের মাধ্যমে  ২০২৬-২০২৮ এর নির্বাচিত উত্তর জেলা কমিটির সভাপতি পদে  ড: বাবুল চন্দ্র নাথ ( হাটহাজারী), সাধারণ সম্পাদক পদে শ্রী প্রভাষ কুমার দে ( ফটিকছড়ি), যুগ্ম-সম্পাদক পদে শ্রী গোপাল শর্মা ( সীতাকুণ্ড),  সাংগঠনিক সম্পাদক পদে শ্রী নয়ন চৌধুরী ( হাটহাজারী), অর্থ সম্পাদক পদে শ্রী মনোরঞ্জন দাশ ( হাটহাজারী), মহিলা বিষয়ক সম্পাদক পদে শ্রীমতি দ্বীপ্তি রানী পাল ( হাটহাজারী)কে নির্বাচিত করে ০৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন । শীঘ্রই উত্তর জেলার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে মর্মে উপস্থিত সকলকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অবহিত করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বাবলা কুমার দে, রনজিত চৌধুরী, বিপ্লব খাস্তগীর, প্রমল সূত্রধর, টিটু পাল, মিলন কান্তি নাথ, দয়াল শীল, কানু পাল, মিলন কান্তি নাথ, সুমন চন্দ্র শীল, রিপন পাল, ডাঃ রনজিৎ দাশ, মিন্টু সিংহ, রতন চৌধুরী, সঞ্জীব কুমার নাথ, মনোরঞ্জন দাশ, সুপন ভট্টাচার্য্য সাগর, গোপাল শর্মা প্রমুখ। সম্মেলনে প্রসাদ বিতরণসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন  শ্রী শ্রী ব্রজধাম আশ্রম কর্তৃপক্ষ।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মন্দাকিনী মহাতীর্থ পরিচালনা পরিষদের উদ্যোগে মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে মন্দাকিনী স্নান আগামী ১৬ মার্চ

  আগামী ১৬ ও ১৭ মার্চ ২০২৬খ্রি. সোম ও মঙ্গলবার প্রতি বছরের ন্যায় এবারও মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে সনাতনী সম্প্রদায়ের মহাতীর্থ মন্দাকিনী স্নান, শ্রীশ্রী শিব ও গঙ্গা পূজা, শ্রীশ্রী বিশ্বশান্তিযজ্ঞ, কবিগান এবং লোকজ মেলা হাটহাজারী উপজেলার অন্তর্গত ফরহাদাবাদ মন্দাকিনী শ্রীশ্রী শিব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ১৬ মার্চ শ্রীশ্রী গঙ্গা পূজা ও শ্রীশ্রী শিব পূজা, শ্রীশ্রী চণ্ডীপাঠ, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ শুভারম্ভ, মধুকৃষ্ণা ত্রয়োদশীর মন্দাকিনী স্নান ও তর্পণ শুরু, আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন,  ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিগান ও আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন। ১৭ মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশীর বারুণী স্নান ও তর্পণ শুরু, শ্রীশ্রী শিব পূজা, শ্রীশ্রী বিশ্বশান্তি চণ্ডীযজ্ঞ শুভারম্ভ, বিভিন্ন মঠ ও আশ্রমের মহাত্মা মহারাজ বৃন্দ, আনন্দ বাজারে মহাপ্রসাদ আস্বাদন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী। ১৬ মার্চ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের মাননীয় এম.পি আলহাজ্ব মো. সরোয়ার আলমগীর। ১৭ মার্চ অনুষ্ঠা...

হিন্দু মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়ে যায়, এর সমাধান কি হতে পারে?

  হিন্দু মেয়েরা প্রেমের ফাঁদে পড়ে ধর্মান্তরিত হয়ে যায়, এর সমাধান কি হতে পারে? উত্তর: এই ভারত উপমহাদেশে অহিন্দুদের ধর্ম বিস্তারের প্রধান হাতিয়ার ছিল হিন্দু মেয়ে বিবাহ করা। হাজার বছর আগে থেকে হিন্দু রাজাদের একের পর এক পরাজিত করে, তাদের স্ত্রী এবং কন্যাদের জোড় করে ধর্মান্তরিত করে বিবাহ করেছে। সাধারণ জনগণকে বাধ্য করা হয়েছে। পরাধীন হিন্দুগণ জান-মালের ভয়ে, অস্তিত্ত্ব ও জীবন রক্ষার্থে অহিন্দুর ধর্ম গ্রহণ করেছে অথবা নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন বা মৃত্যুকে স্বীকার করে নিত। হিন্দু মেয়েদের জোর করে তোলে নিয়ে ধর্মান্তরিত করে বিবাহ করা, যেন ভাত খাওয়ার মত অবস্থা ছিল। বর্তমানেও বহু হিন্দু মেয়েদের একই পরিণীতি হচ্ছে। হয় তাদের জোড় করে তোলে নেওয়া হচ্ছে অথবা প্রেমের ফাঁদে পড়ে নিজেই চলে যাচ্ছে। বর্তমান সমাজে পরেরটা বেশি দেখা যাচ্ছে। আমাদের এখন জানা দরকার, কেন এমন হচ্ছে, কি এর পরিণাম এবং কি এর সমাধান। কেন এমন হচ্ছে: ১। নিজের ধর্ম সম্পর্কে হিন্দু যুবক-যুবতীগণ একেবারেই অজ্ঞ। তাদের পরিবার থেকে সনাতন ধর্মীয় জ্ঞান তাদের দেওয়া হয় না। তাদের শেখানো হয় না তোমাদের একমাত্র সৃষ্টিকর্তা 'ভগবান শ্রীকৃষ্ণ' তোমাদের এ...

হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনিতে হত্যা, “ভয়াবহ” বলে নিন্দা জানালেন মার্কিন কংগ্রেসম্যান

হিন্দু যুবক দীপু দাসকে গণপিটুনিতে হত্যা, “ভয়াবহ” বলে নিন্দা জানালেন মার্কিন কংগ্রেসম্যান। ছবি: সংগৃহীত   ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে ময়মনসিংহে পোশাকশ্রমিক দীপু দাসকে নৃশংসভাবে হত্যা, যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খানা একে ‘ঘৃণা ও সাম্প্রদায়িক বিদ্বেষের ভয়াবহ বহিঃপ্রকাশ’ বলে আখ্যায়িত করেন ২৯ ডিসেম্বর: বাংলাদেশে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে গণপিটুনিতে হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রো খানা। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি এই কংগ্রেসম্যান একে ‘ঘৃণা ও বিদ্বেষের ভয়াবহ বহিঃপ্রকাশ’ বলে আখ্যায়িত করে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ‘নিঃশর্তভাবে’ প্রতিবাদ জানানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রো খানা লেখেন, “বাংলাদেশে ২৭ বছর বয়সী হিন্দু পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার ঘটনা ভয়াবহ। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি আমার গভীর সমবেদনা। ঘৃণা ও সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে উৎসারিত এমন জঘন্য অপরাধের বিরুদ্ধে আমাদের নিঃশর্তভাবে নিন্দা ও প্রতিবাদ জানাতে হবে।” এই মন্তব্য আসে ময়মনসিংহ জেলার বালুকা এলাকায় ঘটে যাওয়া দীপু দাসের ...