মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের প্রবাসী সঞ্জিব দাশ (৪৩) নামে এক ব্যক্তি। সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির আল খয়ের এলাকায় একটি স্কুলবাস তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জিব দাশ রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নটুয়ারটিলা গ্রামের লাল মোহন দাশের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফ্রি ভিসায় ওমানে কার্পেন্টারসহ বিভিন্ন খণ্ডকালীন কাজ করতেন।
সঙ্গে থাকা একই এলাকার প্রবাসী মোহাম্মদ ওবায়দুল হক জানান, প্রতিদিনের মতো সঞ্জিব সাইকেলে কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথেই দ্রুতগতির একটি স্কুল বাস সাইকেলকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে পাশের ওয়ালে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর সঞ্জিবের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে পরিবার ও প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে জানা গেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন